ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুন ২০১৮, ১১:২৩আপডেট : ১৫ জুন ২০১৮, ১১:২৩

ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কে যানজট ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় থেমে থেমে চলছে যানবাহন। বৃহস্পতিবার (১৪ জুন) মধ্যরাত থেকে শুরু হয়ে শুক্রবার (১৫) সকাল ১১টায়ও  এই অবস্থা অব্যাহত রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষ।

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র ব্রিজ, পাটগুদাম মোড়, বাইপাস মোড়, বইলর, চুরখাই, ত্রিশাল, বাগান, ভরাডোবা, ভালুকা, সিডস্টোরে এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। কোথাও কোথাও খুবই ধীর গতিতে চলছে গাড়ি। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ঈদকে সামনে রেখে রাস্তায় অতিরিক্ত গাড়ি নেমে আসায় এই যানজটের মাত্রা বেড়েছে বলে জানিয়েছেন যান চালকরা।

ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কে যানজট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এনা পরিবহনের চালক আমজাদ আলী জানান, ‘বৃহস্পবিার সেহরির পর থেকেই যানজটের মাত্রা বেড়েছে। যানজটের কারণে ১ ঘণ্টার রাস্তা  ৫ ঘন্টায়ও পার হওয়া যাচ্ছে না।’  

চুরখাই বাজার এলাকায়  যানজটে দাড়িয়ে থাকা এনা পরিবহনের যাত্রী রাশেদা বেগম জানান, ‘ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে বাড়ি ফেরার জন্য মহাখালীতে রাত ২টায় বাসে উঠেছিলাম। মহাসড়কের বাজার পয়েন্টগুলোতে তীব্র যানজটের কারণে ত্রিশালে এসে পৌঁছেছি শুক্রবার সকাল সাড়ে ১০টায়। এরপর থেকে চুরখাইয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বসে আছি।

দিঘারকান্দা বাইপাস মোড়ের দোকানি রতন মিয়া জানান, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে বাইপাস মোড়ে ব্যাপক যানজট ছিল। এই মোড় পার হতে প্রতিটি যানবাহনকে প্রায় এক ঘণ্টার ওপরে সময় লেগেছে।’

যানজটের কথা স্বীকার করে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে যানবাহনের সংখ্যা বেশি থাকায় যানজটের মাত্রা বেড়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান