ওসির কাছে চাঁদা দাবি, ছাত্রলীগের চার নেতা আটক

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ২০:৩৭আপডেট : ২৪ জুন ২০১৮, ২০:৩৮

ময়মনসিংহ ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়ার কাছে চাঁদা দাবি করায় ছাত্রলীগের চার নেতাকে আটক করা হয়েছে। পরে তাদের জেলা গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। রবিবার (২৪ জুন) দুপুরে থানাতে এই ঘটনা ঘটে।

আটকরা হলো-উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু, সাংগঠনিক সম্পাদক রয়েল, টিটু ও কামরুল।

জেলা গোয়েন্দা বিভাগের ওসি আশিকুর রহমান জানান, রবিবার দুপুরে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ফয়সাল ওসি কামরুল ইসলাম মিয়ার কাছে মোবাইল ফোনে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা আনার জন্য থানায় চার ছাত্রলীগ নেতাকে পাঠানো হয়। থানায় গেলে চাঁদার টাকা নিয়ে ওসি কামরুল ইসলাম মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চার জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় চার ছাত্রলীগ নেতা প্রথমে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে চাঁদা দাবি করায় তাদের আটক করা হয়।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম