পরীক্ষার ফি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে হত্যা, প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১৫:০৮আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৫:০৮

পরীক্ষার ফি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে হত্যা, প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনার কলমাকান্দায় পরীক্ষার ফি চাওয়াকে কেন্দ্র করে অভিভাবকের হামলায় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জড়িতদের বিচাররের দাবিতে নেত্রকোনা শহরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে দায়ীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সম্পাদক আজহারুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা। এসময় বক্তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে পৌর শহেরর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দেওয়া হয়। এদিকে কলমাকান্দা উপজেলাও আজ বিক্ষোভ মিছিল ও উপজেলার সকল মাধ্যমিক স্কুলের পরীক্ষা বজর্ন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এসময় তারা দায়ীদের এখনও কেন গ্রেফতার করা হয়নি তা জানতে চান পুলিশ প্রশাসনের কাছে।

নেত্রকোনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনে ওইদিন থেকেই তদন্ত করে দায়ীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। এ ঘটনায় বিভাগীয় ভাবে তদন্ত করার জন্যও সংশ্লিষ্টদের বলা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মারুফের কাছে পরীক্ষর ফি চাওয়াকে কেন্দ্র করে অভিভাবকের হামলার শিকার হন স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। পরবর্তীতে ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে