জামালপুরে পরিত্যক্ত ভবনে ফায়ার সার্ভিস কার্যক্রম

জামালপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ২৩:০৩আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২৩:০৬

 

ফায়ার সার্ভিসের পরিত্যক্ত ভবন জামালপুরে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ঘোষণা করা ভবনে চলছে দু’টি ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জামালপুর জেলার সরিষাবাড়ি এবং জেলা সদর ফায়ার স্টেশনের ভবন ও ব্যারাক। দু’টি ফায়ার স্টেশন ভবনই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপরও এসব ভবন ও ব্যারাকে কাজ করতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের। গতি, ত্যাগ আর সেবা- এই শ্লোগান বুকে ধারণ করে যারা মানুষের বিপদে ছুটে চলতে সদা প্রস্তুত তাদেরই থাকতে হচ্ছে দুর্ঘটনা ঝুঁকিতে।

সরিষাবাড়ি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সরিষাবাড়ি ফায়ার স্টেশনের পুরো ভবনজুড়েই সৃষ্টি হয়েছে ভয়াবহ ফাটল। খসে পড়েছে পলেস্তারা। একই অবস্থা ফায়ার স্টেশনের কর্মীদের ব্যারাকেও। তবুও জীবনের ঝুঁকি নিয়ে সেখানে অবস্থান করতে হচ্ছে কর্মীদের। সরিষাবাড়ির ফায়ারম্যান আব্দুল হালিম ও ড্রাইভার গোলাম মোস্তফা বলেন, ‘আমরা নিজেরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকি, অথচ আমাদের থাকতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে। বর্তমানে এখানে ৩৫ জন কর্মী রয়েছেন। যেকোনও মহূর্তে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি।’

এ ব্যাপারে সরিষাবাড়ির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, ‘ ভবন সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’শুধু সরিষাবাড়ি নয়, জামালপুর জেলা সদরের ফায়ার স্টেশনের চিত্রও একই।

জামালপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৯৬২ সালে এই ভবনটি নির্মিত হয়েছে। ২০১৪ সালে জামালপুর গণপূর্ত অধিদফতর এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। বর্তমানে এখানে ২৬ জন কর্মী রয়েছেন। জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মো. নূর উদ্দিন অলি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও ভবন সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নতুন ভবন নির্মাণ না হওয়ায় বা অন্য কোনও ভবন না থাকায় পরিত্যক্ত এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। এ ব্যাপারে গণপূর্ত বিভাগকে বারবার তাগিদ দিয়েও লাভ হয়নি। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

 

 

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের