ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে স্লিপার ও পাথর নিয়ে যাওয়ার পথে বগিটি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জিআরপি ওসি আব্দুল মান্নান ফরাজি।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে মালবাহী ট্রেন স্লিপার ও পাথর নিয়ে যাওয়ার সময় বগিটি লাইনচ্যুত হয়। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে তিনি জানান। রেলওয়ে কর্মীরা লাইনচ্যুত বগিটি লাইনে উঠানোর চেষ্টা করছে । এ রুটে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে এ বিষয়ে রেলওয়ে স্টেশন সুপার জহুরুল ইসলাম কিছুই জানাতে পারেনি।
/জেবি/








