বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি বিরাজ করছে: বিজিবি মহাপরিচালক

শেরপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৭

ভারতের তুরা জেলার কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত পরিদর্শনে এসে বিজিবি মহাপরিচালক ভারতের তুরা জেলার কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ বৈঠকে অংশ নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আমাদের দুই বাহিনীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণে দুই বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুই দেশের সীমান্তে শান্তি বজায় রয়েছে।

সীমান্তবর্তী মানুষের প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ সীমানা রক্ষায় সংশ্লিষ্ট এলাকার জনগণ আমাদের সহযোগিতা করছেন। এর প্রেক্ষিতেই সীমান্তে শান্তি বজায় রয়েছে। আমরা আশা করবো, তাদের এই মনোভাব অব্যাহত থাকবে।

বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ বৈঠকে বিএসএফের পক্ষে সেক্টর কমান্ডার ভিকে থাপুয়াল প্রতিনিধিত্ব করেন।

এসময় বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল ইসলাম, সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে বিজিবি মহাপরিচালক কিল্লাপাড়া ক্যাম্পে স্থাপিত শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের