শেরপুরে ট্রাফিক পুলিশের ই-প্রসিকিউশন সেবা চালু

শেরপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ১০:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১০:৩৩





শেরপুরে পুলিশের ই-প্রসিকিউশন সেবা চালু করা হয় শেরপুরে ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। বুধবার (৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের সঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।

শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড অপারেশন (ইউক্যাশ) হাসান মোহাম্মদ জাহিদ এবং গ্রামীণফোনের এন্টারপ্রাইজ চ্যানেলের প্রধান আশরাফ হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, জেলা পুলিশের ট্রাফিক কেস এর টাকা ইউসিবির মোবাইল আর্থিক পরিসেবা- ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউক্যাশের এভিপি হোসাইন মারুফ, এরিয়া ম্যানেজার মোবারক হোসাইন, এফএভিপি ও শেরপুর শাখা প্রধান কাজী কামাল উদ্দীন, এভিপি ও ম্যানেজার অপারেশন রেজাউল কিবরিয়া, গ্রামীণফোনের ময়মনসিংহ চ্যানেল ম্যানেজার সাইফুদ্দীন, সার্ভিস একাউন্ট ম্যানেজার শামীম আশিরাফসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান