নেত্রকোনায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৬:৪৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:৫৫

ব্যারিস্টার মইনুল হোসেন (ফাইল ছবি)

সম্প্রতি ৭১ টিভি টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে `চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা বাদী হয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনকে আসামি করে বুধবার দুপুরে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এই মামলাটি দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী মনোয়ার পারভেজ জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৯ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক শরিফুল হক মামলাটি আমলে নিয়েছেন। বিষয়টি তিনি বিচার বিশ্লেষণ করে পরবর্তী আদেশ দিবেন। তিনি শুধু সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেননি মঈনুল হোসেন সমগ্র নারী জাতিকে অপমান করেছেন বলে মন্তব্য করেন।

বাদী কামরুন্নেছা আশরাফ বলেন,‘ভবিষ্যতে যাতে দেশে কেউ নারী জাতিকে অপমানজনক কথা বলতে না পারে তাই আমি এই মামলাটি আদালতে দায়ের করেছি। আমি আশা করব আদালত এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।’

মামলায় মাসুদা ভাট্টি ছাড়াও আমাদের অর্থনীতি ও ৭১ টিভির নেত্রকোনা প্রতিনিধি সুভ্রত সাহা সুমন,জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা বাবলী, শাহেলা রুবি, যুগ্ম সম্পাদক মহিলা আওয়ামী লীগ তৃষা, ও অঞ্জনা রায়কে সাক্ষি হিসেবে রাখা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম