পুকুরের পানিতে ডুবে শেরপুরের নালিতাবাড়ীতে আফসানা নামের (৩) এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার বাঘবেড় আখড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আফসানা ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছ, বুধবার বিকালে আফসানা খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে আফসানাকে উদ্ধার করা হয়। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আফসানার বাবা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।








