‘ভোটকেন্দ্রে সেনাবাহিনীর অংশগ্রহণ আগের চেয়ে বাস্তবসম্মত হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২০:৩১

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (ছবি– প্রতিনিধি) নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব নয়। তবে তাদের অংশগ্রহণ আগের চেয়ে বাস্তবসম্মত হবে এবং তাদের উপস্থিতির হার জনসাধারণের প্রত্যাশা পূরণ করবে।’

শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, প্রশাসনিক অসুবিধা এবং সাংবিধানিক কিছু কারণে জাতীয় সংসদ নির্বাচন আর পেছোনো হবে না; আগামী ৩০ ডিসেম্বরই ভোট হবে।’

সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে দাবি করে তিনি আরও বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ মাঝি, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান, আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা আলিমুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম