খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছেন কাদের সিদ্দিকী: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:৪৯

খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছেন কাদের সিদ্দিকী: মির্জা আজম বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নাকি ১ জানুয়ারি জেল ভেঙে খালেদা জিয়াকে বের করে আনবেন। আর এজন্য তিনি ড. কামালের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

শুক্রবার ( ১৪ ডিসেম্বর) বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে দেশের অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগের অবস্থা খারাপ হবে। তাই সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আবারও জামালপুরের ৫টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে।’ এজন্য জামালপুর-১ (বকশীগঞ্জ - দেওয়ানগঞ্জ) আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে আবারও নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদারসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের