নৌকায় ভোট ছাড়া কিছু চাওয়ার নেই: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৪

নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী মতিয়া চৌধুরী বলেছেন, ‘নৌকা মার্কায় ভোট ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দেবেন। আপনাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেই ১০টি করে ভোট সংগ্রহ করতে পারবেন।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নকলা উপজেলার গড়েরগাঁও এলাকার নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি নকলার গড়েরগাঁও, লাভা, বড়ইতার এলাকায় বৃষ্টিতে ভিজে জনতার কাছে নৌকা মার্কায় ভোট চান ।

তিনি  বলেন, ‘এলাকার উন্নয়নে যদি কাজ করে থাকি, তবে আরও কাজ করতে চাই। আবারও নৌকায় ভোট চাই।’

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নকলা ও নালিতাবাড়ীর জনগণকে মমতার আঁচল দিয়ে আগলে রেখেছেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। তিনি কোনও সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করেন না। তিনি জনগণের ভাগ্যের উন্নয়নে বিশ্বাসী। নকলা ও নালিতাবাড়ীর উন্নয়নের রূপকার মতিয়া চৌধুরীর দিক নির্দেশনায় সমহারে প্রতিটি উন্নয়ন কাজের সুবিধা ভোগ করছে এই এলাকার জনগণ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের