আওয়ামী লীগের পক্ষে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে: মোহাম্মদ নাসিম

জামালপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ০২:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:১২

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আওয়ামী লীগের পক্ষে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণ বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিশোধ নেবে।’

রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী শাখার আয়োজনে জামালপুর যমুনা সার কারখানা এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এই সরিষাবাড়ীতে যমুনা নদীর পাড় ঘেষে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। এ ছাড়া, নির্বাচনের পরই যমুনা সার কারখানা চালু হয়ে যাবে। আশা করি, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সরিষাবাড়ীর মানুষ নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।’

জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের