উন্নয়নের ধারা রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান ফরিদুল হক খান

জামালপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬

নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন

জামালপুরের ইসলামপুরে নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলাল এমপি দিনরাত প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং গণসংযোগ করছেন। তিনি উন্নয়নের ধারা রক্ষায় ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাসহ ইসলামপুরবাসীর মুখে হাসি ফোটানোর জন্য নৌকাকে আবার বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন

অন্যদিকে উন্নয়নে বিশ্বাসী হয়ে প্রতিদিন বিএনপি বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে।

সোমবারও দিনভর তিনি চরপুটিমারি ইউনিয়নের ডি-বালিয়ামাড়ি,ডিগ্রিরচ, বেনুয়ারচর, চিনারচরসহ বিভিন্ন এলাকার গণসংযোগ ও পথসভা করেছেন। পরে বিকালে নোয়ার পাড়া ইউনিয়নে রামভদ্রা এলাকায় ও রাতে উলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভা করেন। এসময় করে তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে প্রচার পত্র বিতরণ

করেন।

এই পথসভায় উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ওয়ারেছ আলীসহ বিএনপির প্রায় ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপস্থিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা তাদের গলায় মালা পড়িয়ে বরণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.সালাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছাবিনা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সা. সম্পাদক রেজাউল করিম, সভাপতি সাইদুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী