উপরে নৌকা ভেতরে ধানের শীষের প্রচারণা চালানো হচ্ছে: হুইপ আতিক

শেরপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৩২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

শেরপুরে নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখছেন হুইপ আতিক শেরপুরে আওয়ামী লীগের নাম নিয়ে ভেতরে ভেতরে ধানের শীষের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর-১ (সদর) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। তিনি বলেন, ‘আমার দলে সন্ত্রাসীদের কোনও স্থান দেইনি। যারা ছিল তাদের আমার নির্বাচনের গণসংযোগে সঙ্গে নেইনি। তারা আলাদাভাবে প্রচারণা চালাচ্ছে। কিন্তু তাদের আমি বিশ্বাস করি না। তারা ওপরে নৌকার নাম নিয়ে ভেতরে ভেতরে ধানের শীষের প্রচারণা চালাচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ) দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হুইপ আতিক শহরবাসীর কাছে তার ২২ বছরের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট চান।

এ সময় আগামী দিনে জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী