নেত্রকোনায় ভোটকেন্দ্রের সামনে থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১২:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫

গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি কলি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় উপজেলার খারনৈ ইউনিয়নের গবিন্দপুর ভোট কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বিষয়টি জানিয়েছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, রবিবার সকালে অন্যায়ভাবে আমার মহিলা দলের সভাপতি ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আমার ১০৯টি কেন্দ্রে বিএনপির এজেন্টকে বের করে দিয়েছে আওয়ামীলীগের  লোকজন। সাধারণ ভোটার বা আমার দলীয় সর্মথকরা কেন্দ্রে যেতে পারছে না। আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে প্রকাশ্যে নৌকার পক্ষে সিল মারছে।

কলমাকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রির্টানিংক কর্মকর্তা মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি একটি ভোটকেন্দ্রে ঢুকেছি। এ বিষয়ে আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী