ইসলামপুর উপজেলা চেয়ারম্যান ১ দিনের রিমান্ডে

জামালপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ২৩:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২৩:৪০

ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল জামালপুরের ইসলামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুলকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এসআই হাবিবুর রহমানের করা পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ জানুয়ারি) জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে গ্রেফতার করা হয় বিপুলকে। ইসলামপুর থানার কর্মকর্তা আসলাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানা সূত্র জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নির্বাচনের দুদিন আগে বিপুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। মঙ্গলবার দীর্ঘ শুনানি শেষ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের