হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৩:১১আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৩:১২

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতককে মেরে ফেলার অভিযোগ করেছে প্রসূতির পরিবার। রবিবার (২০ জানুয়ারি) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুরুল আলম জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রাইভেট হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবজাতকের বাবা হারুন অর রশিদ জানান, রবিবার সকাল থেকেই তার স্ত্রী জান্নাতের প্রসব ব্যথা শুরু হয়। রাত ১১টার সময় ব্যথা নিয়ে মহানগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের পরশ প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাত ১২টার সময় সিজারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেয় জান্নাত। কিন্তু আধা ঘণ্টা পর পরিবারের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ তুলে দেয় মৃত পুত্র সন্তান।
তিনি আরও জানান, মৃত ওই সন্তানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আঘাত পাওয়ার কারণে তার পুত্র সন্তান মারা গেছে অভিযোগ করে তিনি আরও বলেন, তদন্ত অনুযায়ী দায়ী হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
পরশ প্রাইভেট হাসপাতালের পরিচালক রেজাউল কবির মুরাদ বলেন, ‘প্রচণ্ড প্রসব ব্যথা নিয়ে জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়।’
পেটের ভেতর ২/১ দিন আগেই বাচ্চা মারা যাওয়ার কথা দাবি করে তিনি আরও বলেন, ‘সিজারের মাধ্যমে চিকিৎসক মৃত বাচ্চা বের করে আনেন। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও অবহেলা নেই এখানে।’
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রউফ জানান, পরশ প্রাইভেট হাসপাতালের সরকারি কোনও রেজিস্ট্রেশন নেই। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী