ময়মনসিংহে পুলিশ-কলেজ শিক্ষক হাতাহাতি, কোতোয়ালি থানা ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৫:০৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৫:০৭

ময়মনসিংহে পুলিশ-কলেজ শিক্ষক হাতাহাতি, কোতোয়ালি থানা ভাঙচুর ময়মনসিংহ মহানগরীর টাউন হল মোড়ে প্রাইভেটকারকে অটোরিকশা ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ কনস্টেবল ও সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জের ধরে ওই কলেজ শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড শটগানের রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ৩ ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার সময় সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শরীফ আহমেদ প্রাইভেটকারে করে টাউন হল মোড় হয়ে কলেজে যাওয়ার পথে এক অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় শিক্ষক শরীফ অটোরিকশাকে রাস্তার ওপর আটকে দেয়। ঘটনার সময় পাশে থাকা ট্রাফিক কনস্টেবল আসলাম হোসেন প্রাইভেটকার ও অটোরিকশা রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতির ঘটনা ঘটে। ময়মনসিংহে পুলিশ-কলেজ শিক্ষক হাতাহাতি, কোতোয়ালি থানা ভাঙচুর
তিনি আরও জানান, শিক্ষক শরীফ কলেজে গিয়ে ছাত্রদের জানায় পুলিশ তাকে মারধর করেছে। বিষয়টি জানালে উত্তেজিত কয়েকশ’ শিক্ষার্থী কলেজ থেকে বের হয়ে টাউন হল মোড়ের সড়ক অবরোধ করে। পরে মিছিল নিয়ে থানায় গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় থানার জানালার গ্লাস ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড শটগানের রাবার বুলেট নিক্ষেপ করেছে।
এসময় থানা ক্যাম্পাস থেকে আন্দোলনরত কলেজ ছাত্র ইমরান হোসেন, তানজিল ইসলাম ও এসএম শাহরিয়ারকে আটক করেছে।
ওসি মনসুর জানান, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে ফোনে কলেজ শিক্ষক শরীফ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী