শেরপুরে লাল বালু তোলার আরও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ০২:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৩:১১
image

শেরপুরে লাল বালু তোলার আরও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস শেরপুরের চেল্লাখালী নদীতে অবৈধভাবে বসানো লাল বালু তোলার দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের আমবাগান এলাকার চেল্লাখালী নদীতে বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন দুইটি আগুন পুড়িয়ে ও হাতুড়ি দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। গত ১৬ জনুয়ারিতেও অবৈধভাবে লাল বালু তোলার ৬টি মেশিন ধ্বংস করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পরিবেশের ক্ষতি করে নদীর তীর ভেঙ্গে ও পাহাড় কেটে লাল বালু উত্তোলন করে আসছিল।
এরই প্রেক্ষিতে বুধবার অভিযান চালিয়ে  দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। প্লাটুন কমান্ডার রুহুল আমীনের নেতৃত্বে ৫ সদস্যের ব্যাটালিয়ন আনসার বাহিনীর টিম এ কাজে সহযোগিতা করে।
গত ১৬ জানুয়ারি বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করেন। উপজেলার আন্ধারুপাড়া এলাকায় চেল্লাখালী  নদীতে এসব মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা নদীর তীর ভেঙে, পাহাড় কেটে ও পুকুরের মতো গর্ত তৈরি করে বালু উত্তোলন করে আসছিল। শেরপুরে লাল বালু তোলার আরও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম