বাবাকে হত্যার মামলায় ছেলের মৃত্যুদণ্ড

ময়মনমসিংহ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪০

বাবার হত্যা মামলায় ছেলের মৃতুদণ্ড

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে শরীয়ত উল্লাহকে (৩৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে আসামির উপস্থিতিতে এই আদেশ দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব।

মামলার বিবরণে জানা যায়, পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় গত ২০০৫ সালের ১৩ মার্চ মধ্য রাতে গফরগাঁওয়ের ডুবাইল গ্রামের নিজ বাড়িতে বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে ছেলে শরীয়ত উল্লাহ। এসময় বাঁধা দেওয়ায় মা নাসিমা খাতুনকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বাবা ইব্রাহিম খলিল উল্লাহ মারা যান। পরের দিন ১৫ মার্চ নিহতের আরেক ছেলে সাদিকুল্লাহ গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকেলে বিচারক ছেলে শরিয়ত উল্লাহকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম খান জানান, ফাঁসির রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। বাদী সাদিকুল্লাহ ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক