ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ১৬:২১আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৬:২১

সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন করেছেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন,‘বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১২ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ টাউন হল চত্বরে সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘এসএমই মেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করে তুলবে।’

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র‌্যাব-১৪ এর অধিনায়ক ইফতেখার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, এসএমইর মহা-ব্যবস্থাপক খায়রুজ্জামান, বিসিকের ডিজিএম মিতালী তালুকদার, চেম্বার ও কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার মাধ্যমে দেশে ও বিদেশে বাজার সৃষ্টির আহ্বান জানান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থানের পাশাপাশি পণ্যের চাহিদা পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেলায় পাট ও চামড়াজাত সামগ্রীসহ ডিজাইন ও ফ্যাশনওয়্যার হ্যান্ডিক্রাফ্ট, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ নানা পণ্যের ৬১টি স্টল জায়গা পেয়েছে।

পরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। প্রধান অতিথিসহ বিভিন্ন উদ্যোক্তা সংস্থা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী