ইসলামপুরে সেতুর রেলিং ভেঙে খাদে ট্রাক্টর, নিহত ১

জামালপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ২৩:২৬আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২৩:৩০

জামালপুর

জামালপুরের ইসলামপুরে সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ খবর নিশ্চিত করেন।

নিহত মোবারক শেরপুরের সদর উপজেলার বলারদিয়া ঘুরাটিয়া গ্রামের কবির আলীর ছেলে।

ওসি আসলাম হোসেন জানান, সকালে ফুলকারচর এলাকায় একটি মাহিন্দ্র ট্রাক্টর একটি সেতুর রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। এসময় চালক মোবারক আলী (৩০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩ জন।

তিনি আরও জানান, আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মোবারকের লাশ উদ্ধার করে ইসলামপুর থানায় হস্তান্তর করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক