নিখোঁজ আ.লীগ নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় গফরগাঁও থেকে উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ২০:৪৪আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৭

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ আওয়ামী লীগ নেতাকে চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলার গফরগাঁও রেল স্টেশনের পাশ থেকে জিআরপি পুলিশ অগর উদ্দিন (৫৫) নামে ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে।

পরে আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই নেতাকে গফরগাঁও মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আচ্চাকান্দি গ্রামের বাসিন্দা অগর উদ্দিন গত বুধবার (১৩ মার্চ) রাতে স্থানীয় সিংগিডোবা বিল পাহারা দিতে যায়। তখন থেকে তাকে আর পাওয়া যায়নি। তবে বিলের ধারে তার পরনের কাপড়চোপড় পড়ে ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তাকে উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা শুরু করে। এর দুইদিন পর রবিবার (১৭ মার্চ) দুপুরে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় গফরগাঁও রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করে জিআরপি পুলিশ। গফরগাঁও জিআরপি থানা পুলিশ উদ্ধার হওয়ার বিষয়টি বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলমকে জানায়।

এ বিষয়ে ওসি একেএম মাহবুব আলম জানান, ভিকটিমকে উদ্ধারের পর জিআরপি পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের