জামালপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জামালপুর প্রতনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩২আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৪৭

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে শহরের পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রিপন শহরের বগাবাইদ এলাকার সংবাদপত্র বিতরণ ব্যবসায়ী মো. জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন পৌর এলাকার কাজীর আখ অতিক্রম করার সময় মো. রিপনকে (৩৫) ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত রিপনের বড় ভাই সংবাদপত্র বিতরণ ব্যবসায়ী মো. সুমন জানান, রিপন মোবইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে তিস্তা এক্সপ্রেস-এর ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম