মসিক নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আচরণবিধি বিষয়ে মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৯:১৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:৩২

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি নিয়ে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের আচরণবিধি বিষয়ে জানাতে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে অ্যাডভোকেট তারেক অডিটোরিয়ামে মতনিবিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য তিনি প্রার্থীদের প্রতি আহ্বান জানান। 

মসিক নির্বাচনের আচরণবিধি নিয়ে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ‘কোনও অবস্থাতেই আচরণবিধি ভঙ্গকারী প্রার্থীদের বরদাশত করা হবে না। যে যত ক্ষমতাশালীই হোক, তার বিরুদ্ধে নির্বাচনি বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তপূর্বক প্রয়োজনে প্রার্থিতা বাতিল করতেও নির্বাচন কমিশন পিছপা হবে না।’

এসময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি সকল প্রার্থীর সহযোগিতা চান। 

সভায় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসসহ নির্বাচনি কাজে নিয়ােজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম