ময়মনসিংহে সাবেক পৌর কাউন্সিলরের মিষ্টি কারখানায় ভাঙচুর ও লুটপাট

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ০৩:৪৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৪:১৮

মিষ্টির কারখানা ও দোকানে ভাঙচুর চালানো হয় জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ মহানগরীর সেহড়া এলাকায় সাবেক পৌর কাউন্সিলর শরাফ উদ্দিনের মিষ্টি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় মনির হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম। তিনি জানান, স্থানীয় স্বপন মিয়া ও তার ভাগ্নে মনির হোসেনের সঙ্গে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সাবেক কাউন্সিলর শরাফ উদ্দিন স্বপন মিয়া বায়না রেজিস্ট্রিমূলে জমি কিনে নিয়ে সেখানে মিষ্টি কারখানা গড়ে তুলেছিলেন। এই জমি নিয়ে আদালতে মামলাও চলছে।

ওসি আরও জানান, জমি দখল নিতে শনিবার বিকালে মনির হোসেন লোকজন নিয়ে মিষ্টি কারখানায় হামলা চালান।

দুই পক্ষের কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

শরাফ উদ্দিন স্বপনের দাবি, বিকাল ৫টার পর মনির হোসেন ৫০/৬০ জন লোক নিয়ে এসে প্রথমে বেশ কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক তৈরি করে ও মিষ্টি কারখানায় ভাঙচুর চালায়। পরে হামলাকারীরা ক্যাশে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইলফোনসহ মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

হামলাকারী অভিযুক্ত মনির হোসেন জানান, মায়ের পারিবারিক জমি চক্রান্ত করে জাল দলিল তৈরি করে তার মামা স্বপন মিয়া বিক্রি করে দিয়েছেন।

স্থানীয় সিটি কাউন্সিলর আব্দুল মান্নান জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তবে আদালতে জমি নিয়ে মামলা থাকা অবস্থায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঠিক হয়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনিও বিচার দাবি করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ