সেই কৃষি আসছে যখন সুইচ টিপে কাজ হবে: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ০৩:৫১আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৩:৫৮

ঈদ উপহার বিতরণ করছেন মতিয়া চৌধুরী (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘কৃষির প্রথম অবস্থা লাঙ্গল দিয়ে, তারপর এলো ট্রাক্টর, এখন কম্বাইন্ড হারভেস্টার। আগামী দিনে সেই কৃষি আসছে যখন সুইচ টিপে কাজগুলো হবে। আগামী দিনে চতুর্থ শিল্প ও কৃষি বিপ্লব আসবে।’

রবিবার (২৮ জুলাই) দুপুরে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা ইসলামিক মিশন প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘যুগটি হলো প্রতিযোগিতার। সবাই সবাইকে টপকে যাওয়ার চেষ্টা করছে। এখন কিন্তু বিদেশেও গতরে খাটা লোক আর নেবে না। যন্ত্র যে চালাতে পারে তাকে নেবে।’

এসময় উপস্থিত ছিলেন– শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে