ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামিসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০৯:৫১আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১১:০৬

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামিসহ নিহত ২ ময়মনসিংহ সদরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম (২০), আরেকজনের নাম জনি মিয়া। রবিবার রাত ১২টার দিকে শহরতলীর ফুলবাড়িয়ার কালাদহ ঈদগাহ মাঠ এলাকায় জহিরুল ও চরপুলিয়ামারীতে জনি বন্দুকযুদ্ধে নিহত হয়।



জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ জানান, রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়ার কালাদহ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে ধরতে গেলে স্থানীয় ঈদগাহ মাঠ এলাকায় যাওয়ার পর টের পেয়ে তার সঙ্গীয়রা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জহিরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৩ আগস্ট ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে তিন জন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনমসিংহ সদরের চরপুলিয়ামারি এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা মাদক ভাগাভাগি করছে এমন খবরে রাত ১২টার দিকে অভিযান চালান তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে তারা প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জনিকে উদ্ধার করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২০ গ্রাম হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জনির নামে তিনটি মাদকসহ ১১টি মামলা রয়েছে।
এদিকে জনির ফুফু শাহিদা জানান, রবিবার (৪ আগস্ট) দুপুরে পাটগুদাম এলাকায় চা পানের দোকান থেকে নিখোঁজ হয় জনি।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী