স্বামীকে আটকে ফাস্টফুডের দোকানে স্ত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেফতার ৪

নেত্রকোনা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ১৯:৫০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:১০

নেত্রকোনা

নেত্রকোনা সদর উপজেলায় ফাস্টফুডের দোকানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিনগত রাতে  সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনায় আজ (শনিবার) দুপুরে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার চারজন হলো মাহফুজুল ইসলাম, সাঈদুল ইসলাম, রেজাউল করিম পাভেল ও জামান বাশার। এর মধ্যে মাহফুজুল ইসলাম উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার ‘সারিন্দা’ নামের ফাস্টফুড দোকানের ম্যানেজার।

এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী বলেন, ‘ঢাকা থেকে বাসে করে নেত্রকোনায় আসেন ওই দম্পতি। পথে বাস থেকে নেমে ফাস্টফুডের দোকানটিতে যান তারা। পরে ওই নারী দোকানটির বাথরুমে যান। এ সময় স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত।’

এসপি আরও বলেন, ‘গভীর রাতে ওই দম্পতি ছাড়া পেলে তারা সদর মডেল থানায় আসেন এবং মামলা করেন। সকাল হলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। ওই আসামির দেওয়া তথ্যে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।’ 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের