কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮ লাখ টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১০

অবৈধ পথে বালু উত্তোলন করে জরিমানা গুনছেন নেত্রকোনার কংস নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এ জরিমানা করে।

এদের মধ্যে সদর উপজেলার মঈনপুর গ্রামের আব্দুল ফাতাকে পাঁচ লাখ, বড়ওয়ারি এলাকার নাজিম উদ্দিন খানকে পাঁচ লাখ, শাহপুর গ্রামের শাহাবুদ্দিনকে তিন লাখ, দিগজান গ্রামের মামুন মিয়াকে দুই লাখ ও হাটকুনাডুলি গ্রামের শামীম আহমেদকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, সদর উপজেলার বড়ওয়ারী এলাকায় কংস নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দসহ এই জরিমানা করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ফেলা হয়েছে।
আদালত পরিচালনার সময় নির্বাহী মেজিস্ট্রেটের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্ম কর্তাসহ পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম