সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ভ্যানচালক নিহত

জামালপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০

জামালপুর জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় এক ভ্যানচালক মারা গেছেন। তার নাম শেখ ফরিদ (২৬)। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথগঞ্জ ঘাটে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, শেখ ফরিদ আওনা ইউনিয়নের মেন্দার বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এলাকাসাসীর বরাত দিয়ে ওসি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ২৫৪ নম্বর লোকাল ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি দুপুর ১২টার দিকে রেলক্রসিং অতিক্রমের সময় একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে চালক শেখ ফরিদ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনেরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম