কবর থেকে কঙ্কাল চুরি, গণপিটুনি দিয়ে চোরকে পুলিশে সোপর্দ

জামালপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯

 জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে সহিউদ্দিন (৪০) নামের এক চোর আটক হয়েছে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জের সারমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সহিউদ্দিন উপজেলার বগারচর ইউপির টালিয়াপাড়া গ্রামের সিরাজুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উত্তর সারমারা এলাকার মৃত মোখলেছুর রহমানের স্ত্রী পারুলের কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সারমারা বাজারের নিরাপত্তা কর্মীরা সহিউদ্দিনকে দেখতে পায়। তখন নিরাপত্তাকর্মীরা সহির ব্যাগ তল্লাশি করে কঙ্কাল পায়। পরে বাজারের লোকজন গণপিটুনি দিয়ে সহিকে পুলিশে সোপর্দ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাহেরুল ইসলাম বলেন, সহিউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের