ক্যাসিনো মার্কা যুবলীগ চাই না: মোজাম্মেল হক

জামালপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ০৪:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৪:৪১

বক্তব্য রাখছেন আ ক ম মোজাম্মেল হক (ছবি– প্রতিনিধি)

ক্যাসিনো মার্কা যুবলীগ চাই না মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ চাই।’

রবিবার (১৩ অক্টোবর) বিকালে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন,’স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। যদি এ ধরনের কোনও অভিযোগ পাওয়া যায়, তাদের বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।’

ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মাদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানসহ আরও অনেকে।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এককোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম