শেরপুরে ভোগাই নদীর তীরে ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

শেরপুরের ভোগাই নদীতে তীর থেকে ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস শেরপুরের ভোগাই নদীতে অবৈধভাবে বসানো ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ড্রেজার মেশিনগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একশ্রেণির বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভোগাই নদীর তীরবর্তী ভারত সীমানার ৩শ মিটারের মধ্যে লাল বালু উত্তোলন করে আসছে। এ সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভোগাই নদীর ওই অংশে বৃহস্পতিবার সকাল ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০টি ড্রেজার মেশিন আটক করেন। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানকালে প্লাটুন কমান্ডার রহুল আমিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন,‘আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলন করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে বসানো ৩শ’ মিটারের মধ্যে থাকা ২৫টি ও ভোগাই ব্রিজের ৫শ’ মিটারের মধ্যে থাকা আরও ৫টিসহ মোট ৩০টি লাল বালু তোলার ড্রেজার মেশিন আটকের পর ধ্বংস করা হয়েছে। নিষেধাজ্ঞা আমান্য করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী