শেরপুরে মাদক কারবারির লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৭:৪৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:০৫

লাশ শেরপুরের শ্রীবরদীতে রেজাউল করিম রাজু (৫০) নামে এক মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এসব তথ্য জানান।

নিহত রাজু উপজেলার গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগর ওরফে লিচুর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি একটি মামলায় কোর্টে হাজিরাও দিয়েছেন। ওই এলাকায় আরও মাদক কারবারি থাকায় পুলিশ মাঝে মাঝে অভিযান চালায়। শনিবার রাতে পুলিশের ভয়ে ঘর থেকে বের হয়ে আত্মগোপনে ছিলেন রাজু। রবিবার সকালে পরিত্যক্ত একটি স্থানে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ‘এ ঘটনায় রাজুর স্ত্রী নাছমিন বেগম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম