ময়মনসিংহে মুজিববর্ষ ক্ষণগণনার ঘড়ি স্থাপন

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৫৮

ময়মনসিংহে মুজিববর্ষ ক্ষণগণনার ঘড়ি স্থাপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে মহানগরীর টাউন হল চত্বরের পুনাকের সামনে ময়মনসিংহ সিটি করপোরেশন মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি স্থাপন করেছে। গত শনিবার থেকে কাজ শুরু করলেও সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ক্ষণগণনার ঘড়ির মেশিন স্থাপন করা হয়েছে।
আগামী ১০ জানুয়ারি, শুক্রবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এই ঘড়ি স্থাপনের শুভ উদ্বোধন করবেন বলা জানা গেছে।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি স্থাপনের কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং শেষের দিকে। এই কাজে প্রায় ২৭ লাখ টাকা ব্যয় হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘মহা ধুমধামে মুজিববর্ষ পালনের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই মুজিববর্ষ ক্ষণগণনার জন্য একটি ঘড়ি স্থাপন করা হয়েছে। উদ্বোধনের আগেই এটি দেখতে উৎসুক জনতা দেখতে ভিড় করছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘মুজিববর্ষ পালনের জন্য প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন মুজিববর্ষ ক্ষণগণনার ঘড়ি স্থাপন, মহানগরীকে সজ্জিত করার পাশাপাশি নানামুখী কর্মসূচি পালনের জন্য কাজ করে যাচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম