নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার, কনস্টেবল স্বামী আটক

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭

ময়মনসিংহ ময়মনসিংহ মহানগরীর উত্তরা পুলিশ লাইন এলাকা থেকে সুইটি আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামী কনস্টেবল হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজ বাসা থেকে সুইটি আক্তারের লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের পর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা দরজা ভেঙে সুইটি আক্তারকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুইটির স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে।

নিহত সুইটি আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের