জামালপুরে বন্যহাতির আক্রমণে কলেজছাত্র নিহত

জামালপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯

বন্য হাতি (ফাইল ফটো)

জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে নাজমুল আলম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাচঁটার দিকে উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল আলম উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি বকশীগঞ্জ কে ইউ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, গত দুইদিন যাবত উপজেলার সীমান্তবর্তী ভারত থেকে একদল বন্যহাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। শনিবার বিকালে নাজমুল প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া নিজ ঘরে ফিরছিল। এসময় লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রের পাশ দিয়ে আসার সময় একদল হাতি তাকে আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলে নিহত হন নাজমুল আলম।

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম