কুড়িয়ে পাওয়া সেই ৫০টি উত্তরপত্র নিয়ে গেলো বোর্ড

জামালপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪২



কুড়িয়ে পাওয়া সেই ৫০টি উত্তরপত্র নিয়ে গেলো বোর্ড জামালপুরে এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্র গত সোমবার (১০ ফেব্রুয়ারি) কুড়িয়ে পায় এক সিএনজি চালক। পরে সেই উত্তরপত্রগুলো জামালপুর থানায় জমা রাখা হয়। অবশেষে বুধবার (১২ ফেব্রুয়ারি) উত্তরপত্রগুলো থানা থেকে নিয়ে গেছে ময়মনসিংহ শিক্ষা র্বোড কর্মকর্তা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড ময়মনসিংহ এর র্বোড কনট্রোলার শামছুল হক নিজে থানায় এসে ৫০টি উত্তরপত্রের বান্ডেলটি একটি জিডির করে ফেরত নিয়ে গেছেন।’

তবে খাতাগুলো কোন কেন্দ্রের বা কোন স্কুলের ছিল জিজ্ঞাসা করলে ওসি সালেমুজ্জামান আর কিছু জানাতে অনিচ্ছা প্রকাশ করেন।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজি চালক জয়নাল আবেদীন ৫০টি উত্তরপত্রের একটি বান্ডেল পান। ময়মনসিংহ থেকে আসা এক যাত্রী তা ফেলে গেছেন বলে ধারণা করেন তিনি। পরে জয়নাল আবেদীনের প্রতিনিধি আবু সাঈদ বাচ্চু মঙ্গলবার রাতে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করে খাতাগুলো জমা দেন। বুধবার  বোর্ড কনট্রোলার শামছুল হক নিজে থানায় এসে খাতাগুলো নিয়ে যান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী