ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

শেরপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯

ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকের ধাক্কায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-নন্নী সড়কের কদমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোবারক নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আব্দুল গনি মুন্সির ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মোবারক হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পুলিশ ট্রাক ও  চালক আব্দুল হাকিমকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু