বাল্য বিয়ের আয়োজন: ছেলে ও মেয়ের বাবাকে ৩ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৬

এই বাড়িতে বাল্য বিয়ের আয়োজন করা হয় জামালপুর শহরের বোসপাড়া এলাকার একটি বাড়িতে বাল্য বিয়ের সময় ছেলে ও মেয়ের বাবাকে আটক করে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বর-কনে ও বাড়ির মালিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বল্য বিয়ের আয়োজনের সময় উপস্থিত হন প্রশাসনের কর্মকর্তারা জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান জানান, শনিবার রাত আড়াইটার দিকে শহরের বোসপাড়ায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাহাঙ্গীরের বাসায় বাল্য বিয়ের খবর পায় প্রশাসন। সেখানে গিয়ে দেখা যায়, কাচারীপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে আবু রায়হানের সঙ্গে বোসপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে সেখানে গিয়ে বিয়ে বন্ধ এবং ছেলে-মেয়ের বাবাকে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, এসআই আসীম কুমারসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে