ইসলামপুরে করোনা সন্দেহে এক নারীর নমুনা ঢাকায়, ১০ বাড়ি লকডাউন

জামালপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৪:১৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৪:১৩

জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার (২৯ মার্চ) রাতে ওই নমুনা ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে সে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই নারী সম্প্রতি ঢাকা থেকে তার বাবার বাড়িতে এসেছেন। পরে তার জ্বর দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই বাড়ির আশপাশের ১০টি বাড়ি লাল নিশানা টেনে লকডাউন করা হয়েছে। পাশাপাশি সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম