বিক্রির চেষ্টাকালে ওএমএস’র ৩০ বস্তা চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৫:২০আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৫:২২

উদ্ধার করা চাল জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে কালোবাজারে বিক্রির সময় ওএমএস’র ৩০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমীন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। উদ্ধারকৃত চাল পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। আর চাল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও।
ইউএনও জানান, শুক্রবার (১০ এপ্রিল) ভোরে ১০ টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য জামালপুর শহরে নিয়ে আসার সময় স্থানীয়রা আটক করে তাকে খবর দেয়। খবর পেয়ে তিনি চাল জব্দ করেন। উদ্ধারকৃত চাল জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে হয়েছে। এই ঘটনায় ওএমএস ডিলার লুৎফর রহমান, কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.  লতিফ বলেন, শুক্রবার সকালে ৩০ বস্তা চাল উদ্ধার করে তাদের কাছে জমা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের