আ.লীগ নেতার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ

জামালপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ২২:৪৭আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২৩:০৯

গুদামে চালের বস্তা জামালপুর জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা গ্রামে অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারা পলাশতলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। পরে এসব চাল সরকারি হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিয়ারা পলাশতলা বাজারের ওই গুদামটির মালিক হাবিবুর রহমান দুলাল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য দুলালের সেল ফোনে কল দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী