বাড়ি বাড়ি গিয়ে সবজি বিতরণ করলেন ছাত্রলীগ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৬:৩৬আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৬:৩৬

সবজি বিতরণ করা হচ্ছে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও জীবনের তাগিদে নিত্যপণ্যের জন্য অনেকটা বাধ্য হয়েই বাইরে যেতে হচ্ছে অনেককে। এই পরিস্থিতিতে ঘর থেকেই শাকসবজি পাওয়া নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন নওশেল আহমেদ অনি নামে একজন ছাত্রলীগ নেতা। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ নগরীর কয়েকটি এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে সবজি পৌঁছে দিয়েছেন। মানুষ যেন বাজারে ভিড় না করে সেজন্য বিভিন্ন মহল্লায় পিকআপ গাড়িতে সবজি নিয়ে বিনামূল্যে বিতরণ করেছেন তিনি।

রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রম শুরু করেন তিনি। বিকাল পর্যন্ত নগরীর নতুন বাজার, বাউন্ডারি রোড, নাহা রোড ও পিয়ন পাড়াসহ ১০-১২টি এলাকায় মাইকিং করে লাউ, করলা, টমেটো, মিষ্টিকুমড়াসহ প্রয়োজনীয় শাকসবজি বিনামূল্যে বিতরণ করেন।

অস্বচ্ছল পরিবার ছাড়াও যেসব মানুষ সরকারি নির্দেশে ঘরে রয়েছেন তারাও, এই ফ্রি সবজির গাড়ি থেকে সবজি নিয়েছেন।

এ বিষয়ে নওশেল আহমেদ অনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে এবং ময়মনসিংহের মেয়র মো. ইকরামুল হক টিটুর সার্বিক পরামর্শে বিনামূল্যে এ সবজি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'অনেকের ঘরে চাল থাকলেও সবজি নেই। এই দুর্যোগে সাধারণ মানুষ সবজি কিনতে হাটবাজারে ভিড় করছেন। এতে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই সাধারণ মানুষকে ঘরে রাখতে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নিয়েছি। করোনা আতঙ্ক যতদিন থাকবে, আমাদের সাধ্যমতো নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখবো।’

এই কাজে স্থানীয় ছাত্রলীগ নেতা শাহীন আলম, মাহমুদ শাহরিয়ার মিশু, উবায়েদ উল্লাহ, নাজমুল ইসলাম ও রবিন সহায়তা করেছেন। 

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাসের মতো এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

 

   

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি