ময়মনসিংহ মেডিক্যালে আরও একটি করোনা পরীক্ষার মেশিন

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১৭:৫৬আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১০:৪৪

ময়মনসিংহ মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগ করোনাভাইরাস শনাক্তে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আরও একটি পিসিআর মেশিন বসানো হয়েছে। মেশিনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি বিভাগ থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. জায়েদুল হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়।

প্রফেসর ড. জায়েদুল হাসানের সঙ্গে ছিলেন একই বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল কাফি, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মুনির হোসেন এবং রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. চিত্ত রঞ্জন দেবনাথ জানান, স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে চাহিদাপত্র পাঠানোর পর বাকৃবি কর্তৃপক্ষ পিসিআর মেশিন পাঠিয়েছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও জানান, পিসিআর মেশিন পরিচালনার জন্য বাকৃবির ফিসারিজ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. হারুন অর রশিদ এবং এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মুনির হোসেন আমাদের সহায়তা করবেন বলেও একমত পোষণ করেছেন। নতুন আরও একটি পিসিআর মেশিন বসানোর ফলে আগের চেয়ে দ্বিগুণ নমুনা পরীক্ষা করা যাবে। নতুন  মেশিন বসানোর কার্যক্রম চলছে এবং বৃহস্পতিবার থেকেই পরীক্ষা কার্যক্রম চালানোর কথা জানান তিনি।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি