আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার: এমপি বাবেল

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৬:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৭:০৬

কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেন ফাহমী গোলন্দাজ বাবেল

বর্তমান আওয়ামী সরকার কৃষিবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। জেলার গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতভাগ ফসল উত্তোলনের পরিকল্পনা বাস্তবায়নে কৃষি বিভাগের উদ্যোগে কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কিনারআলগীতে ফসলের মাঠে গিয়ে কৃষকের ধানকাটা মেশিন কুবটা প্রো-৪৮৮-এর উদ্বোধন করেন ফাহমী গোলন্দাজ বাবেল। এসময় তিনি কৃষকদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের বিনা মূল্য সার ও বীজ ধান বিতরণ করেছেন। সরকারিভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিক মূল্যে ধান কেনার নির্দেশনা বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভর্তুকি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন। এ সময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম