রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন করোনায় মৃত পুলিশ সদস্য

জামালপুর প্রতিনিধি
০১ মে ২০২০, ১৪:২১আপডেট : ০১ মে ২০২০, ১৪:৪৭

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পুলিশ সদস্যের
করোনায় মারা যাওয়া পুলিশ সদস্য আশেক মাহমুদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার মরদেহ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া কেন্দ্রীয় গোরস্তানে পৌঁছায়। এরপর সেখানে জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সন্ধ্যায়  আইইডিসিআরের নিয়ম অনুযায়ী মেলান্দহ থানার পুলিশ সদস্যরা তাকে দাফন করেন। 

ঢাকা বিমানবন্দর এলাকায় কর্মরত আশেক মাহমুদ ২৬ এপ্রিল করোনা সন্দেহে পরীক্ষা করান। ২৭ এপ্রিল রিপোর্ট পজিটিভ এলে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) রাতে তিনি মারা যান।

পুলিশ সদস্যের লাশবাহী গাড়ি
আশেক মাহমুদের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় কাজে কর্মরত থেকে জনগণের সেবা করতে গিয়ে তিনি মারা গেছেন। ভাইয়ের স্ত্রী আর দুই সন্তানের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘জনগণের খেদমত করতে গিয়ে জীবন দিয়েছেন আশেক মাহমুদ। জামালপুর জেলা পুলিশ আজীবন তাদের পাশে থাকবে। আমরাই তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম