নেত্রকোনা সদরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত স্থগিত

নেত্রকোনা প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৮:৩৬আপডেট : ০৯ জুন ২০২০, ১৮:৫৪

নেত্রকোনা নেত্রকোনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম। সোমবার (৮ জুন) বিকালে জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের লিখিত যৌথ নির্দেশনায় ওই স্থগিতাদেশ দিলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রশ্নপত্র ও খাতা দেওয়ার নির্দেশ দেন। আগামী ১৫ জুনের মধ্যে নির্দেশ কার্যকর করার জন্য শিক্ষদের বলেন তিনি। পরে এ বিষয়ে শনিবার (৬ জুন) বাংলা ট্রিবিউনে 'প্রাথমিকের পরীক্ষা নেওয়ার নির্দেশ শিক্ষা কর্মকর্তার' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা শিক্ষা কর্মকর্তার নজরে এলে তিনি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।

নেত্রকোনা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাহিদ দুলদুল জানান, মহামারি করোনার কারণে সারা দেশে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা না থাকার পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ঠিক হয়নি।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ শাহীন জানান, পরীক্ষা গ্রহণের নির্দেশ স্থগিতের জন্য সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কোনও নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য তাকে বলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের